রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে টোলপ্লাজার কাছে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী আরেকটি ভ্যানকে ধাক্কা দেয়। ওই সময় ভ্যানের ৩ জন যাত্রী মারা যান।
নিহত ব্যক্তিদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যান ও এর চালকে আটক করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: