রাজধানীর উত্তরা দুর্বৃত্তদের গুলিতে লিটন (৪৫) নামের এক নিরাপত্তাকর্মীকে মারা গেছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
লিটন তিন নম্বর সড়কের একটি বাড়ির নিরাপত্তা কর্মী ছিলেন।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে ওই সড়ক দিয়ে একটি মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল কয়েকজন দুর্বৃত্ত। ঘটনা দেখতে পেয়ে লিটন মেয়েটিকে রক্ষা করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুঁড়ে। এতে মারা যান নিটন। পরে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর অবস্থায় লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: