জেলার খবর

লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে কঠোর ব্যবস্থা: নৌমন্ত্রী

নৌমন্ত্রী
নৌমন্ত্রী

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে— জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার মাদারীপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নদীপথে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী।

বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যে সব যাত্রী যাতায়াত করেন তাদের যাত্রাপথ সুগম করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

শাজাহান খান বলেন, ‘এরইমধ্যে সদর ঘাট থেকে লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী না উঠে সেজন্যে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ও্ই স্থানে ম্যাজিস্ট্রেট ,পুলিশ, র্যা ব ও আনছারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। এমন কি সেখানে স্কাউট, বিআইডব্লিটিসির কর্মকর্তারা উপস্থিত থেকে যাত্রী সেবা তদারকি করবেন। অনিয়ম করলেই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মন্ত্রী আরো বলেন, এবারের ঈদে এক একটি লঞ্চ ডাবল ট্রিপে চলবে। এর ফলে যাত্রীদের দ্রুত ও বাড়তি সেবা দেয়া যাবে। আমাদের যে নতুন স্ট্রিমার ‘এমভি বাঙালি’ রয়েছে সেটা দিয়েও যাত্রী পারাপার করা হবে।

আরো একটি স্ট্রিমার নিমার্ণ কাজ চলছে আশা করছি, সেটি আগামী কোরবানি ঈদের আগে নদীতে নামানো যাবে বলে জানান তিনি।

এছাড়া মাওয়া-কাওড়াকান্দি, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে যারা যাতায়াত করেন তাদের জন্যে আগামী ১৮ জুলাই আরো ৩টি নতুন ফেরি নামবে।’

মন্ত্রী এ সময় বিএনপির সম্প্রতি নানা কর্মকাণ্ড তুলে ধরে আবারো জামাত-শিবির থেকে সরে আসার আহবান জানান।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাদারীপুরের শকুনী লেগে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যনা পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর মেয়র চৌধুরী নূরুল আলম বাবু চৌধুরী। পরে মন্ত্রী নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ