জেলার খবর

এখনো হুমকির মধ্যে আদিবাসীরা

খাগড়াছড়িতে সিএইচটি কমিশনের সংবাদ সম্মেলন

সুলতানা কামাল
সুলতানা কামাল

বাবুছড়াসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে পাহাড়ে বসবাসকারী আদিবাসীরা এখনো হুমকির মধ্যে রয়েছে শুক্রবার এ তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে সফররত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন (সিএইচটি কমিশন)।

কোথাও যেন তাদের প্রতি অন্যায্যতা চলছে। আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা, শান্তিপূর্ণ বসবাস এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা।

খাগড়াছড়ি পর্যটন মোটেলে সকাল সাড়ে ১২টায় খাগড়াছড়িতে সিএইচটি কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা উঠে এসেছে।

দু‘দিনের সফরের উদ্দেশ্য ও কার্যক্রমের বিবরণ তুলে ধরেন কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল।

এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন কমিশনের সদস্য খুশী কবীর, স্বপন আদনান, ড. ইখতেখারুজ্জামান।

এ সময় সুলতানা কামাল বলেন, বাবুছড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ক্যাম্প স্থাপনের কারণে যে ২১টি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে তারা খুব কষ্টে আছেন। মামলায় আটক আদিবাসী শিশু ও নারীরা জামিন পাচ্ছেন না।

এখনো বহু ভারত প্রত্যাগত শরণার্থী পরিবার জমি ফেরত পায়নি—এ কথা উল্লেখ করে সুলতানা কামাল সরকার ও প্রশাসনকে এ বিষয়ে সুদৃষ্টি দেয়ার দাবি জানান।

তাদের সফরকে কেন্দ্র করে আহুত অবরোধসহ বিভিন্ন কর্মসূচি আহ্বানকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সিএইচটি কমিশনকে খাগড়াছড়িতে অবাঞ্চিত ঘোষণা করে শহরে মানববন্ধন ও পর্যটন মোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ কারণে প্রায় আধাঘণ্টা ধরে খাগড়াছড়ির প্রধান সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ ছিল।

উল্লেখ, বাবুছড়ায় বিজিবি ক্যাম্প স্থাপনের কারণে উদ্ভুত পরিস্থিতি পর্যবেক্ষণ, শান্তিচুক্তির অগ্রগতিসহ পার্বত্য চট্টগ্রামের সর্বশেষ অবস্থা জানতে সিএইচটি কমিশন বুধবার পার্বত্য চট্টগ্রাম সফর শুরু করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ