জেলার খবর

বঙ্গোপসাগরে ৪০ জেলে অপহৃত

বঙ্গোপসাগর
বঙ্গোপসাগর

বঙ্গোপসাগরের ট্যাকদিয়া ও লালদিয়া এলাকা থেকে ৪০ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। শুক্রবার ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীদের থেকে এ খবর জানা যায়।

জাতীয় মৎস্যজীবী সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন জানিয়েছেন, সাগরের ট্যাকদিয়া ও লালদিয়া এলাকায় পাথরঘাটা, মহিপুর ও শরণখোলার প্রায় অর্ধশত ট্রলারে জেলারা ইলিশ আহরণে নিয়োজিত ছিলেন। ২০-২৫ জনের একটি সশস্ত্র দস্যু দল ট্রলার করে বৃহস্পতিবার দিবাগত রাতে ট্যাকদিয়া ও লালদিয়ার চর এলাকায় মাছধরা ট্রলারে হানা দিয়ে ৪০ জেলেকে অপহরণ করে। পরে দস্যুরা মহাজনদের কাছে মোবাইল ফোনে নিজেদের পুলিশ বাহিনী হিসেবে পরিচয় দেয়।

পাথরঘাটার নজরুল ইসলাম নামের এক মৎস্য ব্যবসায়ীর এফবি মনিরা ট্রলারসহ ১৭ জন জেলেকে অপহরণ করেছে। এদের মধ্যে ট্রলারের মাঝি ইউসুফ মিয়া, শরণখোলার মৎস্য ব্যবসায়ী সুজন হাওলাদারের এফবি রিজিয়া ট্রলারের মাঝি কবির হোসেন ও সহকারী মাঝি এনামুলকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত অন্য জেলেদের নাম পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ