সুনামগঞ্জ শহরতলির মল্লিকপুর এলাকায় সোমবার ভোররাতে সুরমা নদীতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন একজন।
নিহত শ্রমিকেরা হলেন, সদর উপজেলার শ্রীপুর গ্রামের শামসুল ইসলাম (২৪) ও জমির উদ্দিন (৩০)। নিখোঁজ রয়েছেন ফয়েজ আহমেদ (২৭)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি জেলার চলতি নদী থেকে বালু নিয়ে শ্রীপুর যাওয়ার পথে সাড়ে ৪টার দিকে সুরমা নদীতে ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: