জেলার খবর

ফেনীর দাঁগনভূঞায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ফেনী
ফেনী

ফেনীর দাঁগনভূঞা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন ব্যাংক কর্মকর্তাসহ ২ জন মারা গেছেন। সোমবার রাতে উপজেলার বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন: রুহুল আমিন (৫০) ও মো. মনির আহম্মদ (৪৫)।

পুলিশ ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেকের বাজার এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালক মনির মারা যান। অটোরিকশার যাত্রী রুহুল আমিন মারাত্মকভাবে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে যান।

দাঁগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিম উদ্দিন বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় দাঁগনভূঞা থানায় একটি মামলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ