জেলার খবর

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

নওগাঁ
নওগাঁ

নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকায় ভারত থেকে গরু নিয়ে যাওবার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক অজ্ঞাত ভারতীয় গরু ব্যবসায়ী মারা গেছেন। এ সময় আহত হন আরো এক জন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ২৪৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম জিল্লর রহমান (৩২)। এদের দুই জনের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরে।

নওগাঁ ৪৬ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্ণেল রফিকুল ইসলামের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে জিল্লুর রহমান ও তার সহযোগী চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিল। এ সময় তারা ২৪৫ নম্বর পিলারের কাছে এলে বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায় ও জিল্লুর রহমান গুলিবিদ্ধ হয়।

তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় জিল্লুর বাংলাদেশের অভ্যন্তরে এলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে আটক করে স্থানীয় চিকিৎসা দেয়া হয়। তাকে ফেরত দেয়ার জন্য বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বেঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ