খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকল হোল্ডিং কোম্পানিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত বাতিলসহ ৯ দফা দাবিতে উত্তাল খুলনা শিল্পনগরী। মঙ্গলবার খুলনা-যশোর মহসড়ক অবরোধ করে রাখে পাটকল শ্রমিকরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টায় রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের নতুন রাস্তার মোড়ে অবস্থান নেন। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার অনশন কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: