লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির চাকরিচ্যুত ২৩ জন পরিবহণ শ্রমিককে কাজে পুনর্বহালসহ ৩ দফা দাবিতে সিলেট বিভাগে পরিবহণ ধর্মঘট পালন করছে বাংলাদেশ পরিবহণ শ্রমিক কল্যান ফেডারেশন। মঙ্গলবার ভোর ৬ টায়-সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত ছিলো।
৩ দফার অন্য দুইটি দাবি হচ্ছে সুনামগঞ্জ থেকে নিখোঁজ প্রবাসী মজিবুর রহমানের গাড়ি চালক সোহেলকে উদ্ধার ও সম্প্রতি দুর্বৃত্তের হাতে খুন হওয়া গাড়ি চালক সেলিম জাহাঙ্গীরের হত্যাকারীদের আটক করা।
ধর্মঘটের কারণে সকাল থেকে কোনো বাস বা ট্রাক স্টেশন ছেড়ে যায়নি। ফলে বিপাকে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: