জেলার খবর

শ্রমিকদের স্বার্থই প্রাধান্য পাবে: পাটমন্ত্রী

রাজশাহী
রাজশাহী

শ্রমিকদের স্বার্থ বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত সরকার নিচ্ছে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রমাণিক। মঙ্গলবার রাজশাহীতে রেশম ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

যে কোনো ধরনের ষড়যন্ত্র থেকে রেশম বোর্ডকে রক্ষা করা হবে— উল্লেখ করে ইমাজ উদ্দিন বলেন, পর্যায়ক্রমে রেশম কারখানা চালুসহ সব সমস্যার সমাধান হবে।

শ্রমিকদের উন্নয়নের কথা মাথায় রেখে যাতে উন্নয়ন কাজ এগিয়ে নেয়া যায় সেই বিষয়টি চিন্তা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও জানান তিনি।

এ সময় শ্রমিক পক্ষ থেকে রেশম উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি আবু সেলিম রেশম কারখানা দ্রুত চালু করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে আরো বেশি আন্তরিক হওয়ায় জন্য দাবি জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন রেশম বোর্ডের সচিব জাহিদুল ইসলাম, প্রধান পরিকল্পনা কর্মকর্তা মোর্তুজা রেজা, নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান তালুকদার ও উধ্বতন কর্মকর্তা ড. সাইদুর রহমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ