রাজশাহী মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ৬ ঘণ্টা পর অনির্দিষ্টকালের পরিবহন র্ধমঘট প্রত্যাহার করেছে বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সকাল ছয়টা থেকে এই র্ধমঘট শুরু হয়।
দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে থর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন শ্রমিক নতোরা।
ধর্মঘট প্রত্যাহার করে নেয়ার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দফায় দফায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রশাসন রাস্তায় ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করে দেয়। তবে সম্প্রতি রাজশাহীর দুই এমপি এসব যান চলাচলের অনুমতি দেন। এরই প্রতিবাদে তারা আবারো ধর্মঘট শুরু করে।
ধর্মঘটের কারণে রাজশাহী থেকে কোনো বাস-ট্রাক ছেড়ে যায় নি। ফলে ঢাকাসহ অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজশাহী। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রমজান মাসের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।