খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো হোন্ডিং কোম্পানিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত বাতিলসহ নয় দফা দাবিতে বুধবার প্রতিকি অনশন পালন করেছেন পাটকল শ্রমিকরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে নিজ নিজ মিলের প্রধান ফটকের সামনে অনশন শুরু করেন রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা। বেলা ২টা পর্যন্ত চলে অনশন। আর এর মধ্যদিয়ে আন্দোলনকারী শ্রমিকদের প্রথমদফা কর্মসূচি শেষ হয়।
বৃহস্পতিবার রাজধানী থেকে শ্রমিক নেতাদের এ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেয়ার কথা রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: