গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি ইটের কার্পেটিংয়ের হওয়ায় বিভিন্ন স্থানে খাদের সৃষ্টি হয়েছে। এতে ধীর গতিতে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে প্রচণ্ড যানজট।
বর্ষাকাল হওয়ায় সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমায় এ দুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। ফলে এ মহাসড়ক ব্যবহারকারী যাত্রীদের দুর্ভোগ এখন চরমে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সামনে ঈদে এ সমস্যা আরো প্রকট আকার ধারন করবে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শী যাত্রীরা। সড়কে ছোট বড় গর্ত থাকায় মাঝে মধ্যে গাড়ি বিকল হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। এতে বিরম্বনায় পড়ছেন গাড়ির চালকরাও।
সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ শেষ করার কথা জানান গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল।
এ সময় ঘরেফেরা মানুষের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করতে পারবেন জানান কর্তৃপক্ষ।
তবে চারলেন কাজের প্রজেক্টে কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে দেশ টিভির কথা হয়।
এ সময় তিনি বলেন, চারলেনের উন্নীতকরণ প্রকল্পটি ২০১৫ সালের জুন মাস পর্যন্ত মেয়াদ রয়েছে। মেয়াদের মধ্যে কাজ সম্পন্ন করতে দ্রুত কাজ এগিয়ে চলছে। বৃষ্টি না থাকলে ছোট বড় গর্ত মেরামত ও পানি অপসারণ করা হচ্ছে।
সামনে ঈদে যাতে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ না হয় সেজন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সার্বক্ষণিক ৫টি টিম কাজ করবে বলে জানান তিনি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের উন্নীতকরণের কাজ চলছে গত প্রায় এক বছর ধরে। চারলেনের উন্নীত করণের কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ১৭ ইসিবির একটি দল। কিন্তু নির্মাণকাজের ধীর গতি ও বর্ষাকাল থাকায় উন্নয়নকাজ হচ্ছে বিলম্বিত। এরইমধ্যে সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া নির্মাণকাজ চলাকালে দুলেনের গাড়ি এক লেনে চলাচল করায় এ মহাসড়ক দিয়ে যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। মাঝে মধ্যে গাড়ি বিকল হলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। এতে দুর্ভোগে পড়েছেন বৃহত্তর ময়মনসিংহগামী বিভিন্ন রুটের হাজার হাজার যাত্রী।