জেলার খবর

নাটোরে ট্রাক উল্টে একজনের মৃত্যু, আহত ২

নাটোর
নাটোর

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে হান্নান শেখ নামের একজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। শুক্রবার সকালে উপজেলার মহিষ ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুস সামাদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক ৪/৫ জন যাত্রী নিয়ে উপজেলার মহিষ ভাঙ্গা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জমিতে পড়ে যায়।

এ সময় ওই ট্রাকের যাত্রী হান্নান শেখ চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো দুই জন।

পরে নাটোর থেকে ফায়ার সাভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ