চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকে চড়ে বাড়ি ফেরার সময় তিন বছর আগে ১১ জুলাই চালকের বেপরোয়া গতি কেড়ে নিয়েছিলো ৪১ ছাত্রসহ ৪৫ জনের প্রাণ। দিনটি আজও ভুলতে পারেনি মিরসরাইবাসী। আজও থামেনি সন্তানহারা মা-বাবার আহাজারি।
২০১১ সালের এই দিনে চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার সময় ট্রাক চালকের বেপরোয়া গতি কেড়ে নেয় ৪১ ছাত্রসহ ৪৫ জনের প্রাণ। এর মধ্যে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৩৫জন।
সে ঘটনার তিন বছর পরও মিরসরাইবাসী আজও বয়ে বেড়াচ্ছে দুঃসহ স্মৃতি। আজও সেখানকার বাতাস ভারি হয়ে রয়েছে সন্তানহারা মা বাবার বুকফাটা আর্তনাদে।
সেদিনের কথা মনে করে আজো আতকে ওঠে বেঁচে যাওয়া অনেকেই।
এ ঘটনায় নিহতদের স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি ১১ জুলাই নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি স্থানীয়দের।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: