বরিশালের হানিফ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু। আহত কমপক্ষে ৩০ জন। শুক্রবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনার জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি নামক স্থানে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৬ টায় ঢাকা থেকে হানিফ পরিবহন ইচলাদি টোলঘরের আগে পৌঁছে আকস্মিক পার্শ্ববর্তী বাজারে এসে উঠে যায়। এ সময় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়েছে। পরে হাসপাতালে নেয়া হলে মারা যান আরো ২ জন। আহত হয় কমপক্ষে ৩০ জন।
গুরুতর আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। আহতদের উদ্ধার করতে এ সময় হাজার জনতা ছুটে আসলে বেশ কিছু সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: