জেলার খবর

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ দুই জনের মৃত্যু

ঝিনাইদহ
ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কোটচাঁদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শনিবার ২ জন মারা গেছেন এবং ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

নিহতরা হলেন: আব্দুর রশিদ ও হযরত আলী।

নিহতরা চরমপন্থী বলে দাবি করছে পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কোটচাঁদপুরের সিরামপুর গ্রামের চরমপন্থী আব্দুর রশিদের সঙ্গে শনিবার ভোররাতে তাদের বন্দুক যুদ্ধ হয়। সন্ত্রাসিরা রাতে কোটচাঁদপুরের কিছু স্থানে জড়ো হয়, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বন্দুকযুদ্ধ হয়। এ সময় আব্দুর রশিদ। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলি ও ১টি পাইপগান উদ্ধার করা হয়।

এদিকে, হরিণাকুন্ডুর রিশখালী আমতলা গ্রামের মাঠে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে এক সন্ত্রাসি মারা যায়। পুলিশ তার নাম নিশ্চিত করতে না পারলেও স্থানীয়রা বলছে নিহতের নাম হযরত আলী। সে সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলি, ৬টি তাজা বোমা ও ১টি এলজি উদ্ধার করেছে।

এ সময় আহত হয় হরিণাকুন্ডু থানার ৩ পুলিশ সদস্য বলেও জানান পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ