সব সড়ক-মহাসড়ক ২০ জুলাই এর মধ্যে যান চলাচলের উপযোগী করে তোলার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও উপজেলা সদর সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, সংস্কার কাজে দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হবে। ২০১৮ সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: