ময়মনসিংহ শহরের আকুয়া ভোটঘর এলাকায় নিজ বাসায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে এক বৃদ্ধ দম্পতি খুন হয়েছেন।
তারা হলেন- অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার আব্দুল হক (৬৮) ও তার স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রায়তুন নেসা (৬৩)।
এ ঘটনায় স্থানীয়রা ওই বাসা থেকে হত্যা করে পালিয়ে যাবার সময় গোলাম মোস্তফা মিঠু (২৩) নামে এক ছাত্রকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত মিঠু শহরের রুমডো টেকনিক্যাল ইনস্টিটিউটের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে।
তবে সে দাবি করেছে এ জোড়া খুনের সঙ্গে জড়িত নয়।
এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত দম্পতি আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরার বেয়াই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ শহরের আকুয়া ভোটঘর এলাকার নিজস্ব দুতলা বাসায় বসবাস করতেন ওই দম্পতি।