জেলার খবর

খুলনা-মাওয়া রুটে পরিবহন ধর্মঘট চলছে

পরিবহন ধর্মঘট
পরিবহন ধর্মঘট

শ্রমিক নির্যাতনের জের ধরে খুলনা-মাওয়া রুটে পরিবহন ধর্মঘট পালন করছে খুলনা বাস শ্রমিক সমিতি।

ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে জেলার স্টেশন থেকে কোনো বাস মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এতে করে জেলা থেকে ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও বরিশালের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও খুলনার দুই চালকের মধ্যে মারামারি হয়। পরদিন খুলনাগামী একটি বাস গোপালগঞ্জের ওপর দিয়ে যাবার সময় স্থানীয় চালকরা ওই বাসের চালক বাবুলকে মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে এ ধর্মঘটের ডাক দেয় খুলনা বাস শ্রমিক সমিতি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ