শ্রমিক নির্যাতনের জের ধরে খুলনা-মাওয়া রুটে পরিবহন ধর্মঘট পালন করছে খুলনা বাস শ্রমিক সমিতি।
ধর্মঘটের কারণে মঙ্গলবারও সকাল থেকে জেলার স্টেশন থেকে কোনো বাস মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এতে করে জেলা থেকে ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও বরিশালের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এর আগে শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও খুলনার দুই চালকের মধ্যে মারামারি হয়। পরদিন খুলনাগামী একটি বাস গোপালগঞ্জের ওপর দিয়ে যাবার সময় স্থানীয় চালকরা ওই বাসের চালক বাবুলকে মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে এ ধর্মঘটের ডাক দেয় খুলনা বাস শ্রমিক সমিতি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: