ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্ত থেকে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি গার্ড (বিএসএফ)।
বিজিবি ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার সীমান্তের ৩৭১ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিলেন ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। এসময় ভারতের হরিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঠাকুরগাঁও ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করে দেশ টিভিকে বলেন, আটক ব্যক্তিকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জান্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: