জেলার খবর

মুক্তির পর আবারো কারাগারে জামাত নেতা শামসুল

আনম শামসুল ইসলাম
আনম শামসুল ইসলাম

নাশকতা-ভাঙচুরের মামলায় হাইকোর্টের জামিনে মুক্তি পাওয়ার পর চট্টগ্রাম মহানগর জামাতের আমির আনম শামসুল ইসলামকে কারাফটকেই আবারো গ্রেপ্তার করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধে হামলা, নাশকতা ও ভাঙচুরের অভিযোগে কয়েকটি মামলায় ঊচ্চ আদালতের জামিনের নথি হাতে পাওয়ার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে শামসুলকে মুক্তি দেয়া হয়।

তার পরেই লোহাগাড়া থানার দুটি মামলায় কারাফটক থেকে আবার তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার দক্ষিণ মোস্তাফিজুর রহমান জানান, লোহাগাড়ায় একটি পুলিশ ক্যাম্পে হামলা ও ভাঙচুর, নাশকতা এবং পেট্রোল পাম্পে আগুন দেয়ার অভিযোগে দুটি মামলায় এ জামাতে এ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত: ১২ মে চট্টগ্রামের সিরাজ উদ দৌল্লাহ সড়ক সংলগ্ন দেওয়ানজী পুকুর লেইন এলাকায় নগর জামাত কার্যালয় থেকে শামসুল ইসলামসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ