ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বৃহস্পতিবার ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তারা হলেন: জাহেরুল ইসলাম (২৫) ও জুয়েল (১৭)।
এলাকাবাসী জানায়, রাণীশংকৈল উপজেলার ভদেশ্বরী গ্রামের আহম্মদ হোসেনের ছেলে জাহেরুল ইসলাম (২৫) ও হরিপুর উপজেলার মরাধর গ্রামের আব্দুল লতিফের ছেলে জুয়েল (১৭) তিন মাস আগে কাজের সন্ধানে ভারতে যায়।
ভোরে বাড়ির উদ্দেশে তারা ধর্মগড় সীমান্তের ৩৭২/৭ পিলারের কাছে পৌঁছালে ভারতের শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে ভারতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাদের ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে পত্র দেয়া হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: