জেলার খবর

সাতক্ষীরায় পুলিশের গুলিতে বিএনপি নেতার মৃত্যু

সাতক্ষীরা
সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলায় শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা এস এম বিপ্লব কবির মারা গেছেন।

তালা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, শুক্রবার ভোররাত ৩টার দিকে কতিপয় দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির চেষ্টা করছে এ সংবাদে উপজেলার ইসলামকাটি-সুজনশাহ যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিপ্লব পায়ে গুলিবিদ্ধ হন বলে জানান তিনি।

উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান বিপ্লব।

এসআই আরো জানিয়েছেন, বিপ্লবের বিরুদ্ধে তালা থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ