জেলার খবর

সব সড়ক ২ দিনের মধ্যে চলের উপযোগী না হলে কঠোর ব্যবস্থা

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী ২০ জুলাইয়ের মধ্যে সারাদেশের সব সড়ক যান চলাচলের উপযোগী করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে-- জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর জুরাইন-পোস্তগোলা সড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাস্তার সমস্যার কারণে ঈদে যাত্রীদের যানজটের ভোগান্তি পোহাতে হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এসময় তিনি সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে নয় নিয়মিত কাজের অংশ হিসেবে সারাদেশে সড়ক পরিদর্শন করা হচ্ছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে দেশের সকল সড়ক যান চলাচল উপযোগী হবে বলেও এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী আরো আশ্বাস দেন- এবার ঈদে রাস্তার সমস্যার জন্য যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে না। ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ার করে দেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ