জেলার খবর

জেএসএস-ইউপিডিএফ বন্দুকযুদ্ধে নিহত ১

খাগড়াছড়ি
খাগড়াছড়ি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় শুক্রবার জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কুমারী এলাকায় সকাল ৭টার দিকের এ ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ইউপিডিএফ সমর্থক বলে জানা গেছে।

আহত জনসংহতি সমিতির দুই কর্মী শান্তি চাকমা (২০) ও আনন্দ চাকমাকে (৩০) মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রাব্বি হাসান জানান, গোলাগুলিতে একজন নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। ওই এলাকায় সেনাবাহিনীর টহল দল পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ