জেলার খবর

খুলনায় মহসেন জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ

খুলনা
খুলনা

বকেয়া বেতন পরিশোধ ও মিল খুলে দেয়ার দাবিতে খুলনায় বন্ধ ঘোষনাকৃত মহসেন জুট মিলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার মিলের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

মিলের শ্রমিকরা আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, মিলের নির্বাহী পরিচালক তাওহিদউল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে ছাটাই ও স্থায়ী মিল বন্ধের ঘোষনা দেয়া হয়। বৃহস্পতিবার লে-অফ শেষে শ্রমিকরা কাজে এলে নিরাপত্তা রক্ষীরা শ্রমিকদের মিলে প্রবেশ করতে দেয় না। ছাটাইয়ের ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রায় ১৩ মাস লে-অফ থাকার পর বৃহস্পতিবার মিলটি চালু হওয়ার কথা ছিল। তবে সেদিন কর্তৃপক্ষ ৬৬৭ জন শ্রমিক-কর্মচারিকে ছাটাই করে মিলটি বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ