যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে শুক্রবার রাত ২টায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আনিছুর রহমান (৩২) নামে একজন সন্ত্রাসী মারা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবিরের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, সাতক্ষীরা সদর থানার পুলিশ আনিছুরকে ঢাকা থেকে আটক করে অস্ত্র উদ্ধার ও তার অন্যসহযোগীদের ধরার জন্য শার্শার বসতপুর গ্রামে যায়। রাত পৌনে ২টার দিকে তারা বসতপুর চৌরাস্তা মসজিদের পাশে পৌঁছালে আনিছ সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে দুই পুলিশ সদস্য আহত হন।
এ সময় আনিছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
আনিছুর রহমান সাতক্ষীরার একজন নামকরা সন্ত্রাসী ছিল এবং তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, ভাঙচুর, ডাকাতি, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় কমপক্ষে এক ডজন মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: