বাগেরহাটের শরণখোলায় শনিবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন বনদস্যু নিহত হয়েছে।
আমাদের সংবাদদতা জানিয়েছেন, ডিবি পুলিশের সহায়তায় সদর উপজেলার অর্জুনবহর গ্রাম থেকে শরণখোলা থানার একটি মামলায় বনদস্যু নমীরকে গ্রেপ্তার করা হয়। তারই স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবনের ওই পয়েন্টে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দস্যুরা পুলিশের ওপর গুলি ছোঁড়লে পুলিশও পাল্টা গুলি চালালে নমীর গুলিবিদ্ধ হয়।
পরে তাকে নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নমীরের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ৮-১০টি মামলা রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: