জেলার খবর

শেষ হয়নি জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের নির্মাণ কাজ

জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন মহাসড়ক
জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন মহাসড়ক

প্রকল্প বাস্তবায়নের সময়সীমা পেরিয়ে গেলেও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন মহাসড়কের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। কর্তৃপক্ষের দাবি, চার লেনের এ মহাসড়কের অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। এখনো পুরিপুরি ঠিক না করায় মরণফাঁদে পরিণত হয়েছে এ রাস্তা। ঈদের আগেই এ মহাসড়ককে চলাচলের উপযোগী করে তুলতে না পারলে ভোগান্তি পোহাতে হবে যাত্রী ও চালকদের।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি বৃহত্তর ময়মনসিংহের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার যানবাহন চলাচলের প্রধান রাস্তা। এ মহাসড়কের ওপর চাপ কমাতে ও ময়মনসিংহবাসীর দাবির প্রেক্ষিতে ২০১১ সাল থেকে শুরু হয় জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের সড়ক উন্নয়নের কাজ। যা শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের মাঝামাঝিতে। তবে সময়সীমা পেরিয়ে গেলেও শেষ হয়নি রাস্তা নির্মাণের কাজ।

এদিকে, চার লেনের সড়কের এক অংশের কাজ চলায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এরইমধ্যে রাস্তার বিভিন্ন অংশে রয়েছে ছোট-বড় গর্ত। বৃষ্টি হলে তাতে পানি জমে ঘটছে দুর্ঘটনা। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহণ শ্রমিকদের।

তবে ঈদের আগেই চার লেনের এ মহাসড়কটিকে যাতায়াত উপযোগী করা হবে বলে জানান নির্বাহী প্রকল্প ব্যবস্থাপক বাবুল ইসলাম।

তিনি বলেন, ‘রোববারের (আজ) মধ্যে সকল ধরনের মেরামত কাজ শেষ করবো। যাত্রীদের যাতায়াতে কোনো অসুবিধা হবে না।’

এদিকে, জন সাধারণের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশের বিভিন্ন টিম কাজ করবে বলে জানিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক।

তিনি বলেন, ‘ঈদের সময় অনেক পুরানো যানবাহন চলাচল করে আর এর জন্য রাস্তায় অনেক প্রতিবন্ধ কতা সৃষ্টি হয়। সেই জন্য বিভিন্ন পয়েন্টে আমদের প্রতিনিধিরা থাকবে। যাতে পুরানো যানবাহনগুলো যাতে রাস্তায় নষ্ট হয়ে গেলে তারাতারি সরানো ব্যবস্থা করা যায়।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ