জেলার খবর

ফেনীর একরাম হত্যা: ৩১ আসামি আদালতে

একরাম হত্যা
একরাম হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় আটক সোমবার ৩১ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে গতকাল এ মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার ওরফে মিনার চৌধুরীর জামিন স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে এ আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

পাশপাশি তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পনেরও নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ, গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে হত্যা করা হয়। ওইদিন নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ফেনী জেলা তাঁতী দলের আহবায়ক মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

গত মে মাসের ২৭ তারিখে ওই মামলায় ঢাকা থেকে মিনার চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ৪ জুন থেকে তিনি ফেনী জেলা কারাগারে আটক রাখা হয়। সেখান থেকে ১৭ জুলাই হাইকোর্টের জামিন আদেশ অনুসারে মুক্ত হন মিনার চৌধুরী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ