জেলার খবর

পাবনায় স্কয়ারের কেমিস্ট খুন

পাবনা
পাবনা

পাবনায় স্কয়ার ফার্মাসিটিক্যালের কেমিস্ট আনোয়ার হোসেনকে রোববার রাতে (৩৫) শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আনোয়ার হোসেন আটঘরিয়া উপজেলার একদন্তপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে পাবনা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষে রানা মোটরসের ছোট ভাই আব্দুল মালেক ও স্কয়ারের কেমিস্ট আনোয়ার হোসেন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা গয়েশপুরের শালাইপুর গোরস্থানের পাশে ব্রিজের উপর উঠলে দুর্বৃত্তরা রশি টানিয়ে প্রথমে মালেকের এবং পরে আনোয়ার হোসেনের মোটরসাইকেলের গতি রোধ করে।

পরে মালেককে পাশের কাঁঠাল বাগানে নিয়ে হাতমুখ বেঁধে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং আনোয়ার হোসেনকে লিচু বাগানে নিয়ে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে। প্রায় ৩/৪ ঘণ্টা পর মালেকের চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। আর লিচু বাগানে আনোয়ার হোসেন এর লাশ পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। এ পর্যন্ত থানায় মামলা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ