জেলার খবর

শেষ হয়নি ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংস্কার কাজ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

ঈদের আগে সারাদেশের সড়ক মহাসড়ক যানচলাচলের উপযোগী করার কথা থাকলেও ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংস্কার কাজ এখনো শেষ হয়নি। জায়গায় জায়গায় ছোটবড় গর্ত আর খানাখন্দের কারণে যানবাহন চলাচল ব্যহত হয়। যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সময়মতো কাজ না হলে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ২/১ দিনের মধ্যে রাজধানী ছেড়ে বাড়ি ফিরতে শুরু করবে মানুষ। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী।

তবে যোগাযোগমন্ত্রীর বার বার পরিদর্শনের পরও ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেহাল দশা কাটেনি। মহাসড়কের বেশিরভাগ অংশে ইটের কার্পেটিং এবং নির্মাণ কাজের জন্য এক লেনে গাড়ি চলাচল করায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

একই অবস্থা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোণাবাড়ি ও চন্দ্রা মোড়েও। চন্দ্রা মোড়ে রাস্তা প্রশস্ত করার কাজও শেষ হয় নি। এতে দুর্ভোগে পড়েছেন বৃহত্তর ময়মনসিংহগামী হাজারো মানুষ।

সড়ক ও মহাসড়কের খানা-খন্দ চিহ্নিত করে সেগুলো মেরামতের জন্য সড়ক ও জনপদ বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ একসঙ্গে কাজ করছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে প্রশাসন।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। মেরামত কাজ শুরু হলেও তা খুবই ধীরগতিতে চলছে বলে অভিযোগ রয়েছে।

মহাসড়ক যানজটমুক্ত রাখতে টাঙ্গাইল জেলা ও হাইওয়ে পুলিশ বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ