চট্টগ্রামের বাঁশখালি ও সিলেটের তেলিবাজারে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন।
আমাদের সংববাদদাতা জানিয়েছেন, বাঁশখালী উপজেলার চাম্বলএলাকার নাপোড়ায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে। এ সময় বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বাসটিতে আগুন ধরে যায়।
এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ২২ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সিলেটের তেলিবাজার এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: