দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো উত্তরাঞ্চলের সব পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ানরা কর্মবিরতি চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত ১২ মে বিরল উপজেলা আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিনের অবৈধ সংযোগ বন্ধ করে দেয় দিনাজপুর পল্লী বিদ্যুৎ-১ অফিসের দুই লাইন টেকনিশিয়ান। এরপর দুই কর্মচারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ওই আওয়ামী লীগ নেতা। মামলায় দুই কর্মচারি আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু দিনাজপুর পল্লী বিদ্যুৎ-১ অফিসের লাইন টেকনিশিয়ানরা।
বুধবার দুপুর ১২টার মধ্যে দাবি মেনে না নেয়ায় উত্তরাঞ্চলের সব বিদ্যুৎ অফিসে কর্মবিরতি শুরু করে তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: