জেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে সংঘর্ষ

নড়াইল
নড়াইল

আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার এক চৌকিদার আহত হয়েছেন। সংঘর্ষে একটি মোটরসাইকেলসহ ১০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী দেশ টিভিকে বলেন, উপজেলার পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উজ্জ্বল ঠাকুর সমর্থিত লোকজনদের সঙ্গে একই গ্রামের জলির শেখ সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। এরই জের ধরে সকালে উজ্জ্বল ঠাকুরের নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দল লাঠি, রামদা, সড়কি নিয়ে অতর্কিতভাবে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

এ সময় সন্ত্রাসীরা বিএনপি নেতা জলিল শেখের একটি মটরসাইকেলও ভাঙচুর করে। ঘটনার পর সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লোহাগড়া থানার উপ-পরিদশক (এসআই) শিমুল দাস দেশ টিভিকে জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ