মোটা অঙ্কের চাঁদা ও মুক্তিপণ আদায়ের দাবিতে বৃহস্পতিবার নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর টেঙ্গার চর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে ভট্টু ডাকাতবাহিনী।
অপহৃত জেলেদের মধ্যে: লহবর মাঝি, ইলিয়াছ সিকদার মাঝি ও জলু মাঝির নাম জানা গেছে। বাকিদের নাম এখনো জানা যায়নি।
হাতিয়ার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসমাইল জানিয়েছেন, ভোরে হাতিয়ার পূর্বে মেঘনা নদীর টেঙ্গার চরে দুটি মাছ ধরা ট্রলারে থাকা ১২ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ভট্টু ডাকাতবাহিনী ও তার সদস্যরা।
প্রতিজন জেলে থেকে ৪০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করছে বলেও জানান তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি দেশ টিভিকে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর ব্যবস্থা নেয়ার জন্য কোস্টগার্ডকে জানানো হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: