ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফুলবাড়ীয়া উপজেলার দুবলাখোলা গোদারা ঘাটে নৌকাডুবিতে ৫ জন মারা গেছেন।
নিহতরা হলেন- হাতিলেইট গ্রামের রিনা (২৮), সুমি (১২), সাজেদা (২৫), সাহেরা খাতুন (২৬) ও রওশন আরা (২৭)। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, বাবুলের বাজারে রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সকাল থেকে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
হাতিলেইট গ্রামের ২০-২৫ জন নারী তাদের শিশু সন্তানসহ চাল নিয়ে স্থানীয় বড়বিলার বিল দুবলাখোলা গোদারাঘাট নৌকাযোগে পার হচ্ছিলেন এ সময় নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন প্রাণ হারান। অন্য যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: