মাগুরা সদর উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ৬ জন। শনিবার সকাল সাতটার দিকে মাগুড়া-ঢাকা মহাসড়কের কছুন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হতাহতদের সবাই পুরাতন কাপড় ব্যবসায়ী। তারা ঢাকা থেকে পুরাতন কাপড় কিনে পিকআপে করে মাগুরা যাচ্ছিলেন।
পুলিশ দেশ টিভিকে জানিয়েছেন, ঢাকাগামী মহিষবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা পিকআপটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: