অস্ত্র উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত টাঙ্গাইল মডেল থানার এসআই মো. নুরুল ইসলাম মারা গেছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামানের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদালত পাড়ায় একটি বাড়িতে গেলে পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ে এসআই নুরুল ইসলামের বুকে একটি ও হাতে দুইটি গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় বলেও জানান তিনি।
এদিকে, ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: