জেলার খবর

মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের ভিড়

নৌরুটে যাত্রীদের ভিড়
নৌরুটে যাত্রীদের ভিড়

ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। তবে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে না হলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এদিকে, মহাসড়কগুলোতেও নেই যানজট তাই বেশ স্বাচ্ছ্যন্দেই বাড়ি ফিরছেন মানুষ।

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের বহনকারী যানবাহনগুলো গাজীপুরের চন্দ্রা ও সাভারের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। চন্দ্রা মোড়ে ঈদের আগে রাস্তা প্রশস্ত করায় শুক্রবার থেকে শনিবার পর্যন্ত যানজটে পড়তে হয়নি যাত্রীদের। তবে যানবাহন না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে, ট্রাকে ও লেগুনায় করে বাড়ি ফিরছেন ।

এছাড়া, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তবে ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন না থাকায় বেশ স্বচ্ছন্দেই ফেরি পার হচ্ছেন মানুষ।

যাত্রীদের অভিযোগ, লঞ্চ ও স্পিডবোটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ৭টি মাইক্রোবাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটেও যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ছোট ছোট যানবাহনের জন্য আলাদা লেন করা হয়েছে। ফলে যানজটে পড়তে হচ্ছে না ঘরমুখো যাত্রীদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ