নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
সোমবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: কিশোরগঞ্জের অষ্টগ্রামের হোসেন মিয়ার ছেলে শাহীন (২) ও মিঠাইনের বকুল মিয়ার ৬ মাসের মেয়ে নাসিমা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সোয়া ৯টার দিকে ঢাকা থেকে ভৈরবগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের ভেতর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে এবং আহতদের নরসিংদীর মাধবী ও আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ওসি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: