নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউসুফ আলী সেলিমকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার এক নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
ইউসুফ আলী সেলিমকে শনিবার গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মহিউদ্দিন টুকুনের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার রাত দশটার দিকে লক্ষীপুরে চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বাড়ি থেকে সিএনজি অটোরিক্সা করে নোয়াখালী জেলা শহর মাইজদী যাওয়ার সময় একদল দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর তাকে গলাকেটে হত্যা করে।
নিহত ইউসুফ আলী সেলিম নোয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি ছিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: