নোয়াখালীর সোনাইমুরি ও ভোলার চরফ্যাশনের সড়ক দুর্ঘটনায় ৯ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আমাদের নোয়াখালী সংবাদদাতা জানিয়েছেন, ঈদে ঘরমুখী যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে বলাকা এক্সপ্রেসের একটি বাস লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে সোনামুরি উপজেলার জয়াগ বাজার দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।
এতে, ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহতদের চিকিৎসার জন্য নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সকালে চট্টগ্রাম থেকে ভোলা ট্রান্সপোর্ট নামে একটি যাত্রীবাহী বাস ভোলায় যাচ্ছিল। এসময় চরফ্যাশন উপজেলার কর্তারহাট এলাকায় বাসের একটি চাকা ফেটে যায়। এতে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।