জেলার খবর

সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, আহত-৪৫

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সিলেটের অতিরবাড়ী,ঠাকুরগাঁও ও ধামরাইয়ে বুধবার সড়ক দুর্ঘটনায় ৭ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।

ভোরে সিলেটের দক্ষিণ সুরমায় একটি বাস খাদে পড়ে দাদী-নাতনিসহ চার জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি মো. মোরছালিন জানান, নূর আনন্দ পরিবহনের বাসটি ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইয়ে যাওয়ার পথে বুধবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়ে।

চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু, এক নারী ও দুই পুরুষ যাত্রী নিহত হন। আহত হন আরো ২০ জন।

নিহতরা হলেন- অনামিকা চক্রবর্তী (৭), তার দাদী প্রতিভা চক্রবর্তী (৫৫) এবং ওই বাসের যাত্রী সমুজ মিয়া (৬০) ও আব্দুল মুকিত (৫৫)। তাদের সবার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।

ওসি মোরছালিন জানান, মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় রাখা হয়েছে।

এদিকে, ঠাকুরগাঁওয়ের ঢাকা মহাসড়কের গৌরিপুর নামক স্থানে আটোয়ারীগামী একটি পিকআপকে যাত্রীবাহী কোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ২ জন মারা যান। তারা হলেন: হারুন (২০), হামিদুল (৩০)। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

তাদের সবার বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী থানার মির্জাপুর গ্রামে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ২৫ জনের মধ্যে ২২ জন ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পিকআপের যাত্রী মুসাদুল জানান, চালক-হেল্পারসহ তারা ৩২ জন ঈদের দিন বিকেলে (মঙ্গলবার) পিকনিকের উদ্দেশে দিনাজপুরের স্বপ্নপুরী যান। রাস্তায় গাড়ির চাকার বিয়ারিং নষ্ট হওয়ায় তারা ফিরে আসেন। দিনাজপুরে চাকা ঠিক করে তারা বাড়ি ফেরার সময় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পেছন থেকে একটি ঢাকা ফিরতি কোচ তাদের গাড়িটেকে ধাক্কা দেয়।

ঘটনা নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ লাইনের (সশস্ত্র) বিভাগের এএসআই জামিল হোসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ