জেলার খবর

যমুনায় নৌকা ডুবি: ৪ জনের মৃতদেহ উদ্ধার

যমুনা
যমুনা

সিরাজগঞ্জের চৌহালী ইপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে ৪ জনের মৃতদেহ উদ্ধার পুলিশ। নিখোঁজ রয়েছে ১০ জন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মিটুয়ানি যমুনা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যাওয়ায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করেছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হকের উদ্ধুতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আজ বেলা সাড়ে দশটার দিকে প্রায় ৫০ জন যাত্রি নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালীর বাগুটিয়া থেকে চর সলিমাবাদ নৌকা ঘাটের দিকে যাত্রা করে। পথে মিটুয়ানি এলাকায় পৌঁছলে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি তলিয়ে যায়।

এ সময় প্রায় ৪০জন যাত্রি সাতরিয়ে তীরে উঠে আসলেও বাকিরা নদীতে ডুবে যায়। বেলা সাড়ে এগারটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুইজনের লাশ উদ্ধার করে। পরে দুপুর পৌনে একটার দিকে আরো ২টি লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ