বিএনপির আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে সরকার কঠোর হাতে তা দমন করবে–জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নির্মাণাধীন অক্সিজেন-হাটহাজারী সড়ক পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
ঈদের পর বিএনপি যদি সহিংস আন্দোলন করে জ্বালাও-পোড়াও, বোমা মারার আন্দোলন করে তাহলে সরকার সমুচিত জবাব দেবে—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের আন্দোলন অহিংস হলে সরকারও অহিংস আচরণ করবে।
এবারে ঈদে সড়কের অবস্থায় মোটামুটি সন্তুষ্ট বলে জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামের রাস্তার অবস্থা ভালো নয়।
আগামী রমজানের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীতকরণের কাজ শেষ হবে জানিয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, বৃষ্টির কারণে চার লেইনের কাজে কিছুটা সমস্যা হয়েছে। তবে আগামী রোজার ঈদের আগে কাজ পুরোপুরি শেষ হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: