জেলার খবর

নাটোরে টিকিট নিয়ে সংঘর্ষে ২ জনের মৃত্যু

নাটোর
নাটোর

নাটোরের লালপুরে কালোবাজারীতে ট্রেনের টিকিট নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মারা গেছেন ২ জন এবং আহত কমপক্ষে ১৫ জন। শুক্রবার উপজেলার ঈশ্বরদী বাইপাস ষ্টেশনে এ ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাইয়ের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস ষ্টেশনে দহরশৈলা ও ঈশ্বরদী থানার শৈলপাড়া এই দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ধারাল অস্ত্রের আঘাতে দহর শৈলা গ্রামের আকবর আলীর ছেলৈ জামাত আলী জুম্মত ও ঈশ্বরদী থানার মৌমারিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দশম শ্রেণীর ছাত্র জীবন মারা যায় বলে জানান তারা।

আহতদের ঈশ্বরদী ও লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ